চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল শুক্রবার বাদ জুম’আ রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় নিহতের পারিবারিক বাসভবনে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় তিনি মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহত অপর বাংলাদেশী শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং অপর একজন বাংলাদেশী শিক্ষার্থী আহত হন।