আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ২০ এপ্রিল সোমবার দুপুর ১২টায় উপজেলার চারগাছ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী ও কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নো’মানী। উপস্থিত ছিলেন মেহারি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসাইন, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুল মমিন এবং বাদৈর ইউনিয়ন জামায়াতের নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মু. আতাউর রহমান সরকার বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। তাই আমরা সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজকরা জানান পর্যায়ক্রমে কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।